২০২৫ সালের মধ্যে নির্বাচনের ব্যাপারে বিএনপি’র দাবির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে খেলাফত মজলিস। বৈঠক শেষে জানানো হয়েছে, ৫ আগস্টের আগের মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোন পরিবর্তন হবেনা বলে মনে করে বিএনপি।







