বিএনপি মহাসচিব বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রাজধানীতে আলোচনায় তিনি বলেছেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে আওয়ামী লীগ নেতারা মিথ্যাচার করছেন; জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এর জবাব দিতে হবে। সরকার ভোট ছাড়া ক্ষমতায় আসার জন্য প্রশাসনে ব্যাপক রদবদল করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।






