জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ওই মামলা করেছিলেন। রায়ে ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।







