চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ৫৮, দুরন্তকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টেবিল শীর্ষের শান্তর দুর্বার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপে লিটন দাসের ধূমকেতুকে হারানোর পর আকবর আলির দুরন্ত’র বিপক্ষেও অপ্রতিরোধ্য নাজমুল হোসন শান্তর দুর্বার একাদশ। খালেদ আহমেদের ৪ উইকেটে দুরন্তকে দেড়শ রানের আগেই আটকায় দুর্বার। এরপর ব্যাটে নেমে জয়ের ফিফটি ও হাবিবুর রহমানের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

দুই ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালের টিকিট কেটেছে দুর্বার। আগামী সোমবার শিরোপা মঞ্চে ধূমকেতুর মুখোমুখি হবে তারা। ২ ম্যাচে একটিতে জিতেছিল লিটন দাসের দল। আর দুই ম্যাচেই হেরে খালি হাতে টুর্নামেন্ট শেষ করেছে আকবর আলির দল।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে দুরন্ত। ১৯.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে দুর্বার।

রানতাড়ায় নেমে ৭ চার ও ১ ছক্কায় ৫১ বলে ৫৮ রান করেন জয়। ১ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৩৯ রান করেন হাবিবুর রহমান সোহান। ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৮ রানে অপরাজিত থাকে নুরুল হাসান সোহান। এছাড়া ৫ বলে ১১ রান করেন আফিফ হোসেন।

দুরন্ত বোলারদের মধ্যে আব্দুল গাফফার সাকলাইন ৩ উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে দুরন্ত ব্যাটারদের মধ্যে ৪১ রান করেন আরিফুল ইসলাম। ৩২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কার মার। মেহেরোব ১ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৬ রান করেন। শেষ দিকে সাকলাইন করেন ৯ বলে ১৮ রান। অধিনায়ক আকবর আলি করেন ৮ বলে ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

Reneta

দুর্বার বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন। হাসান মাহমুদ ২ উইকেট এবং সাইফউদ্দিন ও আলিস আল ইসলাম নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিজয়দুরন্তদুর্বারবিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয় বিকিরণে হতে পারে ভয়াবহ বিপর্যয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

১৪ দিনে কতো আয় করলো রাফীর ‘প্রেশার কুকার’?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নটরডেম বিজ্ঞান উৎসব ২০২৫ এর নিবন্ধন শুরু

এপ্রিল ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের কী বিষয়ে আলোচনা?

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT