ফুটবল

বিশ্বকাপের টিকিট কাটল ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে

বিশ্বকাপ বাছাই আফ্রিকা অঞ্চল

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, বিশ্বকাপের টিকিটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের টিকিটের জন্য অপেক্ষা করে উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২২তম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৫ লাখ জনসংখ্যার কেপ ভার্দে। আফ্রিকা অঞ্চল থেকে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করেছে তারা।

কেপ ভার্দে বাছাইয়ে শেষ ম্যাচে ঘরের মাঠে ইসোয়াতিনিকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সোমবার রাতে ৩-০ ব্যবধানে সফরকারীদের হারায় কেপ ভার্দে।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের চার মিনিটে ইসোয়াতিনির জালে প্রথম বল পাঠায় কেপ ভার্দে। স্বাগতিকরা ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। শেষ গোলটি আসে যোগ করা সময়ে।

‘ডি’ গ্রুপে ১০ ম্যাচে ৭ জয়, দুই ড্র ও এক হারে ২৩ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করল কেপ ভার্দে।

আফ্রিকা অঞ্চলে তাদের আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মিশর, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া ও ঘানা।

বিষয়:২০২৬ বিশ্বকাপ বাছাইআলজেরিয়াইসোয়াতিনিকেপ ভার্দেলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…