চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীশি মারলেনাকে দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা কেজরিওয়ালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অরবিন্দ কেজরিওয়ালের পর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন তারই দলের আম আদমি পার্টির (এএপি) অতীশি মারলেনা। আম আদমি পার্টির আইনপ্রণেতাদের এক বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করেন কেজরিওয়াল নিজেই।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশি দায়িত্ব নেবেন। ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশটির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

মূলত এএপি’র বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে প্রস্তাব করেন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেজরিওয়াল। এরপর, অতীশির নাম প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক উঠে দাঁড়িয়ে সমর্থন জানান এবং তাকে দলের নেতা নির্বাচিত করা হয়।

অতীশি বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। দিল্লির স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ব্যাপকভাবে কাজ করেছেন অতীশি। গত ১৫ আগস্ট দিল্লি সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তেরঙ্গা (পতাকা) উত্তোলনের জন্য অতীশিকে বেছে নিয়েছিলেন কেজরিওয়াল। এ থেকে বোঝা যায়, তিনি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এর আগে, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র ২ দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এই ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হন।

Jui  Banner Campaign
ট্যাগ: অতীশি মারলেনাকেজরিওয়ালদিল্লির মুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্ষমতায় গেলে কাউকে ধর্মের ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যাচাই করা হবে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT