চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়াকে বিয়ে করতে গিয়ে যে বিপদে পড়েছিলেন অমিতাভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

দাম্পত্য জীবনের ৫০ বছর পার করে ফেলেছেন বলিউডের প্রবীণ তারকা জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন তারা। শুটিং সেটেই তাদের প্রেম, সেই থেকেই বিয়ে।

জয়া বচ্চনের জন্ম যেহেতু বাঙালি পরিবারে, সে মতে বাঙালি হিন্দু রীতি মেনেই বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া। কিন্তু এই বিয়ের আসরে এসে রীতিমত সমস্যায় পড়তে হয় অমিতাভ বচ্চনকে।

সমস্ত রীতিনীতি মানতে রাজি ছিলেন তিনি, তবে বিয়ের টোপর তিনি পরবেন না সাফ জানিয়ে দিয়েছিলেন।

জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে অনুরোধ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন এই টোপরটা শুধু আমাকে পরাবেন না, সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৫’ রিয়্যালিটি শো-এর নতুন প্রমোতে এই বিষয়ে মুখ খোলেন অমিতাভ।

সেখানেই নিজের বিয়ের স্মৃতিতে ফিরে গিয়ে অমিতাভ জানান, এই টুপিটার সঙ্গে বিয়ের কি সংযোগ তিনি বুঝতে পারেন না, তবে এই টুপিটা মোটেও তার পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই সেদিন বিয়ে করেছিলেন বাংলার জামাই।

জয়া অমিতাভকে প্রথম দেখেছিলেন তিনি যখন পড়াশোনা করছিলেন পুণের ফিল্ম ইনস্টিটিউটে। অমিতাভ তখন বলিউডে স্ট্রাগল করলেও জয়া ততদিনে অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়ে গিয়েছিলেন। একসঙ্গে তারা প্রথম কাজ করেন হৃষিকেশ মুখার্জীর ‘গুড্ডি’-তে। জয়াই আগে প্রেমে পড়েছিলেন অমিতাভের। এরপর ‘এক নজর’-এর সেটে অমিতাভেরও ভালো লেগে যায় জয়াকে। এরপরই শুরু হয় তাদের প্রণয়! যা থেকে হয় পরিণয়। –ইন্ডিয়া টুডে

Reneta

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনজয়া বচ্চনপ্রেমবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

অতিরিক্ত মানুষের চাপে ভাসমান ড্রাম সেতু ধস, নিহত ৩ শিশু

মার্চ ২১, ২০২৬

ঈদ মানেই মায়ের কোলে ফেরা!

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সিপিএফ স্বাক্ষর বাংলাদেশের

মার্চ ২১, ২০২৬

আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT