চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীশ কৌশিক হত্যার শিকার: এমন দাবি বন্ধুর স্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ১২, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে প্রতিদিনই আসছে নানা তথ্য। সতীশের বন্ধুর (বিকাশ মালু) স্ত্রীর (সানভি মালু) সন্দেহ সতীশ কৌশিককে হত্যা করা হয়েছে। আর সেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তারই স্বামী!

এই বিষয়ে উচ্চ-পর্যায়ের তদন্তের জন্য দিল্লি পুলিশ কমিশনারকে একটি চিঠি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে একটি অনুলিপি পাঠিয়েছেন সানভি মালু।

তার অভিযোগ, হোলির দিন সতীশ কৌশিক তার বন্ধু বিকাশ মালুর ফার্মহাউসে একটি পার্টিতে যোগ দিতে দিল্লি যান। তার দাবি, এই বিকাশই রয়েছেন সতীশের হত্যার পিছনে। তিনি আরও জানান, সতীশ কৌশিক তার স্বামীর বন্ধু এবং তিনি প্রায়ই ভারত ও দুবাইয়ে তাদের বাড়িতে যেতেন।

সানভি মালু শনিবার (১১ মার্চ) গুরুতর অভিযোগটি করে বলেন, প্রায় তিন বছর আগে বিকাশ মালু নিজের ব্যবসায় বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের থেকে ১৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। যা তিনি এখন ফেরত দিচ্ছিলেন না। এই টাকার লেনদেন নিয়ে সতীশ আর বিকাশের মধ্যে বিরোধ চলছিল। গত বছর ২৩ আগস্ট দুবাইয়ে তদের মধ্যে অর্থ নিয়ে ঝগড়া হয়েছিল। লড়াইয়ের সময় সানভিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। তখন বিকাশ বলেন, ভারতে গিয়ে তার টাকা ফেরত দেবেন।

সানভি জানান, ঝগড়ার রাতে বেডরুমে যখন তিনি স্বামী বিকাশকে জিজ্ঞাসা করেন, ‘সতীশজি কি টাকা ফেরত চাইছিলেন?’ বিকাশ নাকি বলেন, ‘পাগল লোকটা যে ১৫ কোটি দিয়েছিল, তা করোনায় ডুবে গিয়েছে।’ তারপরে সানভি তাকে জিজ্ঞাসা করেন এখন কী হবে?  তখন উত্তরে বিকাশ বলেন, ‘পাগল নাকি! এই টাকা দেওয়া সম্ভব না। একদিন রাশিয়ানরা ওকে ডেকে নীল বড়ির ওভারডোজ দেবে এবং ও মারা যাবে। কে ফেরত দিচ্ছে এই টাকা!’

সানভি দাবি করেছেন যে, তার স্বামী বিকাশের কাছে কোকেন, এমডিএমএ, জিবিএইচ, গাঁজা, চরস, ব্লু পিলস, পিঙ্ক পিলসের মতো ওষুধের একটি বড় সংগ্রহ রয়েছে। যা তিনি দিল্লির সমস্ত ফার্ম হাউস পার্টিতে ব্যবহার করেন। সানভির বক্তব্য, তিনি যখনই বিকাশকে জিজ্ঞাসা করতেন, এই ওষুধ এবং বড়িগুলি কীসের জন্য, তিনি নাকি তাকে বলতেন, ‘তুমি বুঝবে না’।

Reneta

বুধবার দিল্লিতে পৌঁছেছিলেন সতীশ কৌশিক, বন্ধুদের সঙ্গে হোলির উৎসব পালনেই সেখানে হাজির হন তিনি। বিজবাসনের ফার্ম হাউজে ছিলেন সতীশ, সেখানেই অসুস্থবোধ করেন তিনি। এরপর গুরুগ্রামের ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

মাত্র ৬৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সতীশ। কাজ করেছেন একাধিক হিট বলিউড ছবিতে। কখনও ‘ক্যালেন্ডার’ আবার কখনও ‘পাপ্পু পেজার’– একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। আগামীতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে কাগজ ২, কিসি কা ভাই কিসি কী জান, ইত্যাদিতে ছবিতে দেখা যাবে। –জি নিউজ

Jui  Banner Campaign
ট্যাগ: তেরে নামপুলিশপ্রধানমন্ত্রীবলিউডভারতমোদীসতীশ কৌশিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT