চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতেই আসছে ‘কারাগার পার্ট ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

গত আগস্টে হইচই-এ ওয়েব সিরিজ ‘কারাগার’ প্রকাশের পর সাড়া ফেলেছিল। তখন জানানো হয়, এর পার্ট ২ এর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকের!

ঠিক তার তিন মাসের মধ্যেই দর্শকের সামনে আসছে ‘কারাগার পার্ট ২’। হইচই বাংলাদেশ এর পরিচালক সাকিব আর খান জানান, বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যেই হইচইয়ে স্ট্রিমিং হবে বহুল প্রতীক্ষিত ‘কারাগার পার্ট ২’।

এদিন সন্ধ্যায় ধানমন্ডির অঁলিয়স ফ্রসেসে বড় পর্দায় ‘কারাগার পার্ট ২’ এর একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কারাগার ওয়েব সিরিজটির অভিনয় শিল্পী সহ অন্যান্য কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা।

কারাগারের প্রথম পর্বে চঞ্চল চৌধুরীকে সেন্ট্রাল জেলের এক রহস্য মানব হিসেবে দেখা গিয়েছিল। রহস্য এতটাই ছিল যে চঞ্চলের জন্ম, আগমন সবকিছু নিয়েই কৌতূহলী ছিলেন দর্শক। হইচই জানাচ্ছে, সেই প্রশ্নগুলোর জবাব মেলার কথা কারাগারের দ্বিতীয় পর্বে।

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী দ্বিতীয় পার্ট প্রসঙ্গে বলেন, ‘কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালোবেসে গ্রহণ করেছেন, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।’

আলোচিত ওয়েব সিরিজ কারাগার-এ চঞ্চল ছাড়াও ‘কারাগার ২’ এ অভিনয় করেছেন আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, একে আজাদ সেতু প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনইন্তেখাব দিনারএকে আজাদ সেতুএফএস নাঈমকারাগারতাসনিয়া ফারিণবিজরী বরকতউল্লাহলিড বিনোদনশাওকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT