চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি বক্স অফিসে ঝড় তুললো ‘কানতারা ২’!

তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি মিলিয়ে ‘কানতারা ২’ প্রথম দিনে আয় করেছে ৬০ কোটি রুপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

ঋষভ শেঠি অভিনীত দক্ষিণী সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’ হিন্দি বেল্টের বক্স অফিসে প্রথম দিনেই দারুণ ঝড় তুলেছে! ছবিটি ১৮.৫০ কোটি টাকা আয় করে হিন্দি বেল্টে ২০২৫ সালে মুক্তি পাওয়া কোনো ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ (দক্ষিণী সিনেমা হিসেবে) ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।

শুধু তাই নয়, প্রভাস অভিনীত ‘সালার’-কেও পেছনে ফেলেছে ‘কানতারা’র এই প্রিক্যুয়েল।

‘কানতারা চ্যাপ্টার ১’ বনাম ‘কানতারা’

২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা’ প্রথম দিনে হিন্দিতে মাত্র ১.২৭ কোটি টাকা আয় করেছিল। তার তুলনায় ‘কানতারা চ্যাপ্টার ১’ হিন্দি ভার্সনে ১৩৫৬% বেশি সংগ্রহ করেছে! এই গতি অব্যাহত থাকলে ছবিটি সহজেই ‘কানতারা’ ছবির লাইফটাইম কালেকশন (৮১.১ কোটি নেট) ছাড়িয়ে যেতে পারে।

সালারকেও হারাল ‘কানতারা চ্যাপ্টার ১’

হিন্দি বাজারে ‘সালার’ প্রথম দিনে আয় করেছিল ১৫.৫০ কোটি টাকা। কিন্তু ‘কানতারা চ্যাপ্টার ১’ সেই রেকর্ডকেও ভেঙে ১৮.৫০ কোটি টাকায় পৌঁছে গেছে। এভাবেই দক্ষিণী ছবির মধ্যে ২০২৫ সালে হিন্দি ভাষায় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড এখন ঋষভ শেঠির দখলে!

অন্য দুটি বড় অর্জন

ছবিটি রাম চরণ অভিনীত গেম চেঞ্জার (৮.৬৪ কোটি) ও রজনীকান্ত অভিনীত কুলি (৪.৫ কোটি)–এর থেকেও অনেক দুর্দান্ত শুরু করেছে। শুধু তাই নয়, বলিউডের এ বছরের স্কাই ফোর্স–কেও টপকে ২০২৫ সালের সপ্তম সর্বোচ্চ ওপেনারের তালিকায় ঢুকে গেছে!

২০২৫ সালে হিন্দি সিনেমার শীর্ষ ১০ ওপেনিং (ইন্ডিয়া নেট কালেকশন)

১. ওয়ার ২ – ৫২.৫ কোটি
২. ছাভা – ৩৩.১ কোটি
৩. সিকান্দার – ৩০.০৬ কোটি
৪. হাউসফুল ৫ – ২৪.৩৫ কোটি
৫. সাইয়ারা – ২২ কোটি
৬. রেইড ২ – ১৯.৭১ কোটি
৭. কানতারা চ্যাপ্টার ১ – ১৮.৫০ কোটি
৮. স্কাই ফোর্স – ১৫.৩ কোটি
৯. বাঘি ৪ – ১৩.২ কোটি
১০. জলি এলএলবি ৩ – ১২.৫ কোটি

Reneta

হিন্দি বেল্টসহ পুরো ভারতে ‘কানতারা’ প্রথম দিনের বক্স অফিসে আয় করেছে ৬০ কোটি টাকা। –কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘কানতারা ২’কন্নড়কানতারাকানতারা চ্যাপ্টার ১তেলুগুসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT