চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় ভারতীয় পরিচালকের রহস্য মৃত্যু

নিজ ফ্ল্যাট থেকে পরিচালকের পচাগলা মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

বেঙ্গালুরুর নিজ ফ্ল্যাট থেকেই উদ্ধার হলো কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচাগলা ঝুলন্ত দেহ।

রবিবার (৩ নভেম্বর) জনপ্রিয় কন্নড় অভিনেতা তথা পরিচালক গুরুপ্রসাদের মৃতদেহ তাঁর ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এই পরিচালক।

কিন্তু কী কারণে আত্মহননের মতো চরম সিদ্ধান্ত নিতে হল পরিচালককে? জানা গেছে, সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিলেন গুরুপ্রসাদ। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক সঙ্কটে জর্জরিত হয়েই আত্মহত্যা করেছেন গুরুপ্রসাদ।

তিনি ‘মাতা’, ‘এদেলু মঞ্জুনাথ’-এর ছবি পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। তার আসন্ন প্রজেক্ট ‘আদেমা’র কাজ এখনও শেষ হয়নি। তবে শুধু ক্যামেরার পিছনে নয়, ক্যামেরার সামনেও সমান স্বাচ্ছন্দে ছিলেন তিনি। বেশ কিছু কন্নড় ছবিতে অভিনয়ও করেছেন পরিচালক।

এদিকে শোনা যাচ্ছে, সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছিল। টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, ২০১৯ সালে কন্নড় সাহিত্য ও সিনেমার সম্পর্কিত নানান বই কিনেছিলেন তিনি। ১০০টি বইয়ের উপর ছাড়ও দাবি করেছিলেন। ৭৫টি বইয়ের মোট ৫টি করে সেট কিনেছিলেন ছাত্রদের জন্য। সেই বইয়ের ৬৫ হাজার টাকা দাম মেটাননি তিনি।

এমনকি ফোনে পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছিল না পরিচালকের সঙ্গে, বাড়ির ঠিকানা পর্যন্ত বদলে ফেলেন গুরুপ্রসাদ।

Reneta

গত কয়েকদিন ধরেই পরিচালককে বাড়ির বাইরে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ আসতে শুরু হলে পুলিশে খবর দেন আশেপাশের এলাকার মানুষেরা। পরবর্তীতে পুলিশ এসে পরিচালকের পচাগলা দেহ উদ্ধার করে। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।- হিন্দুস্থান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিগুরুপ্রসাদপরিচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT