চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে জখম অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ন ১৩, জুলাই ২০২৫
বিনোদন
A A

ভারতের বেঙ্গালুরুতে এক অভিনেত্রীকে কোপানোর অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হামলার শিকার অভিনেত্রীর নাম মঞ্জুলা শ্রুতি। তিনি কন্নড় টিভির একজন অভিনেত্রী এবং সঞ্চালক।

মঞ্জুলার স্বামী অমরেশের সন্দেহ ছিল অন্য পুরুষের সঙ্গে মঞ্জুলার বিবাহবহির্ভূত অর্থাৎ পরকীয়ার সম্পর্ক রয়েছে। আর এই সন্দেহের জেরেই তাদের ২০ বছরের দাম্পত্যজীবনে নেমে আসে অশান্তি।

পুলিশ জানায়, মঞ্জুলা এবং অমরেশের দুটি সন্তান রয়েছে। বেঙ্গালুরুর হনুমন্তনগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন দম্পতি। কিন্তু সম্প্রতি মঞ্জুলার আচরণ এবং গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অমরেশ। আর তার পর থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় তিন মাসে আগে ঘর ছেড়ে চলে যান মঞ্জুলা। তিনি ভাইয়ের বাড়িতে গিয়ে থাকা শুরু করেন।

সেখানে গিয়েও অমরেশ অশান্তি শুরু করেন। তার পর হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন মঞ্জুলা। তাদের দু’জনকে থানায় ডেকে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করানো হয়েছিল। কিন্তু শুক্রবার সন্তানেরা কলেজে চলে যাওয়ার পর অমরেশ মঞ্জুলার উপর হামলা করেন বলে অভিযোগ উঠে।

তার শরীরের একাধিকা জায়গায় কোপানো হয়। ঘাড়ে, পাঁজরে এবং উরুতে আঘাত রয়েছে। দেয়ালে মঞ্জুলার মাথা ঠুকে দেওয়া হয়। তারপর বাড়ি ছেড়ে চলে যান অমরেশ।

পরে মঞ্জুলার পরিচারিকা এসে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন। পুলিশে ফোন করা হয়। মঞ্জুলাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর মঞ্জুলার অভিযোগের ভিত্তিতে অমরেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: কন্নড় টিভির একজন অভিনেত্রীমঞ্জুলা শ্রুতিসঞ্চালকস্বামীর হাতে জখম
শেয়ারTweetPin

সর্বশেষ

দীপিকার পর এবার সরে দাঁড়ালেন প্রকাশ রাজ!

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT