চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামের ৫৩ বছরের রেকর্ডটার হাতবদল হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ৫৩ বছর পর টটেনহ্যাম হটস্পারের সর্বোচ্চ গোলের রেকর্ডটা হাতবদল হল। নতুন মালিক ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা সেন্টার ফরোয়ার্ড জিমি গ্রেভসকে টপকানোর জন্য একটি গোলের প্রয়োজন ছিল। রোববার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করে টটেমহ্যামের হয়ে সর্বোচ্চ ২৬৭ গোলের মালিক এখন কেন।

টটেমহ্যামের হয়ে জিমি গ্রেভস খেলেছেন ১৯৬১-১৯৭০ সাল পর্যন্ত। ৩৭৯ ম্যাচে ইংলিশ কিংবদন্তি করেছিলেন ২৬৬ গোল। অর্ধ শতাব্দীর বেশি যা অক্ষত ছিল। একই গোল দিয়ে প্রিমিয়ার লিগে ২০০তম গোলের দেখাও পেয়ে গেছেন কেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড অ্যালান শিয়েরারের, ২৬০টি। তারপরে আছেন আরেক ইংলিশ তারকা ওয়েইন রুনি। যাকে ধরতে কেনের মাত্র ৯ গোল প্রয়োজন।

নয় মৌসুমে ছয়টিতে ৩০-এর বেশি গোল করার রেকর্ড আছে গ্রেভসের। ১৯৬২-৬৩ মৌসুমের ৪৯ ম্যাচে ৪৪ গোল করার রেকর্ডও তার। তাকে টপকাতে কেনের ৩৭টি বেশি, ৪১৬ ম্যাচ খেলতে হল।

গ্রেভস চেলসি এবং ওয়েস্টহ্যামের হয়েও খেলেছেন। সবমিলিয়ে ৫১৬ ম্যাচ খেলে গোল করেছেন ৩৫৭টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্টহ্যামকেনগ্রেভসচেলসিটটেনহ্যাম হটস্পারম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT