আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হওয়ার পর প্রথম সমাবেশেই নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স জানিয়েছে, গতকাল ২৪ জুন স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্প হ্যারিসকে লক্ষ্য করে বলেছেন, তিনি বাইডেন সরকারের বিপর্যয়ের অন্যতম কারণ। তিনি একজন উগ্র বামপন্থী পাগল পাগল, যিনি কখনও নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। আর আমরা তা হতে দেব না।
সমাবেশে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে ছিলেন তিনি। অর্থাৎ তিনি শিশুহত্যার পক্ষে। সীমান্তের সম্প্রদায়গুলোকে অভিবাসীদের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার রেকর্ড রয়েছে তার। তিনি নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য।
কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে নির্বাচন থেকে সরে আসেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এবং ট্রাম্পের সাবেক প্রতিদ্বন্দ্বী ৮১ বছর বয়সী জো বাইডেন। ফলে মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট প্রার্থী এখন ট্রাম্প। সমাবেশে তিনি কমলা হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করছিলেন।








