দিন যত ঘনিয়ে ঘনিয়ে আসছে ততই উপ্তত্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ। আগামী ৫ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত সেই নির্বাচন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এতে কে জয়ী হবেন তা নির্ভর করছে দেশটির সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের উপর। যদিও জনমত জরিপে বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস।



