চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’র খলনায়ক হচ্ছেন কমল?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ন ৩১, মে ২০২৩
বিনোদন
A A

মুক্তির অপেক্ষায় রয়েছে নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার ছবি  ‘প্রজেক্ট কে’। যেখানে মূখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।

কিন্তু আসন্ন ছবিটিতে খলনায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা ছিল এতদিন সবার অজানা। অবশেষে জানা গেল ‘প্রজেক্ট কে’ এর খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্যে পরিচালক নাগ অশ্বিন প্রস্তাব দিয়েছেন প্রবীণ দক্ষিণী অভিনেতা কমল হাসানকে। আর এই চরিত্রের জন্য নাকি ১৫০ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে বর্ষীয়ান এই অভিনেতাকে।

যদিও ফিল্ম ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে যে, কমল হাসানের সাথে আসন্ন এই প্রজেক্টের প্রসঙ্গে এখন পর্যন্ত পরিচালকের শুধু আলোচনা হয়েছে। তবে তিনি এখনও নিশ্চিত করেননি প্রজেক্টটিতে যুক্ত হবেন কিনা। এ সম্পর্কে স্পষ্টতা পেতে আরও দুই থেকে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে দাবী সূত্রটির।

এদিকে গেল মার্চ মাসে ‘প্রজেক্ট কে’র শুটিং চলাকালীন সময়ে পাঁজরে আঘাত পান বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। যার পর থেকেই বিশ্রামে রয়েছেন তিনি। তাইতো এখনো স্থগিত রয়েছে ছবিটির অমিতাভ বচ্চনের শুটিংয়ের অংশ। যদিও ইতোমধ্যেই সিনেমার সিংহভাগ শুটিং সেরে ফেলেছেন পরিচালক।

নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান।

মেগা বাজেট এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বানাতে চান নাগ অশ্বিন। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’ ছবিটি। এখন দেখার বিষয় কবে নাগাদ মুক্তি পায় ছবিটি।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনকমল হাসানতেলেগুদীপিকা পাড়ুকোননাগ অশ্বিনপ্রজেক্ট কেপ্রভাসসাইন্স ফিকশনহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT