চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে ‘কাজলরেখা’, প্রশংসিত নতুন গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ সব গানের সমাহার! তার পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘কাজলরেখা’র ক্ষেত্রেও হচ্ছে না ব্যতিক্রম! বরং এই সিনেমাটিকে তিনি ‘মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে আখ্যা দিয়েছেন!

একের পর এক দারুণ সব গান নিয়ে আসছে সেলিমের ‘কাজলরেখা’। এরইমধ্যে প্রকাশিত হয়েছে চারটি গান। সর্বশেষ উন্মোচিত হলো ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ নামের লোক গানটি!

গানের কথা সংগৃহিত থাকলেও গানটি নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সময়ের আলোচিত সংগীতপরিচালক ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম।

বৈঠকি ঘরানার এই গানটিতে ঠোঁট মিলাতে দেখা গেছে অভিনয়শিল্পী মাটি সিদ্দিকী। জলসার আসরে দেখা গেছে দুই পরিচিত তারকা আজাদ আবুল কালাম এবং ইরেশ যাকেরকে! গানটি ইউটিউবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সাড়া ফেলেছে।

সাধারণ শ্রোতা ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীত সংশ্লিষ্ট মানুষরাও ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ গানটির প্রশংসা করছেন।

এরআগে ‘কাজলরেখা’র আরো তিনটি গান শ্রোতা দর্শকের মাঝে সমাদৃত হয়েছে। গান তিনটি হচ্ছে- কি কাম করিলা সাধু, বন্দনা এবং হলুদরে তুই।

Reneta

এরইমধ্যে ফাল্গুনের প্রথম দিনে (১৪ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কাজলরেখার কনসার্ট। এই ছবির অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সেদিন বিশ্ববিদ্যালয়ের মঞ্চ মাতান। নির্মাতা তখনই ঘোষণা দেন, আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কাজলরেখা’।

ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ আবুল কালামইরেশ যাকেরকাজলরেখাখায়রুল বাসারগিয়াস উদ্দিন সেলিমগিয়াসউদ্দিন সেলিমনবাগতা মন্দিরা চক্রবর্তীমিথিলালিড বিনোদনশরিফুল রাজশাহানা রহমান সুমিসাদিয়া আয়মানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT