চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির পাঠ্যসূচিতে সেলিমের ‘কাজলরেখা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে বেশ আলোচনা তৈরী করেছে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। সাধারণ দর্শক থেকে সিনেবোদ্ধা, সকলেই ছবিটির প্রশংসা করছেন। এরমধ্যেই এলো নতুন খবর।

সম্প্রতি ‘কাজলরেখার’ বিশেষ প্রদর্শনী হয় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। শো’য়ের আগে সবার উদ্দেশে বিশেষ আনন্দ সংবাদটি ঘোষণা করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহ পূর্ণ করার পর তিনি জানতে পেরেছেন তার নির্মিত ‘কাজলরেখা’ সিনেমাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্মাতার এমন ঘোষণায় ছবি সংশ্লিষ্টারা তো বটেই, হাত তালি দিয়ে অভ্যর্থনা জানান উপস্থিত অতিথি দর্শকরাও। এটিকে নির্মাণ যাত্রায় বিশেষ ঘটনা বলেই তখন মন্তব্য করেন নির্মাতা।

এ বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে সেলিম গণমাধ্যমে বলেন, কাজলরেখা মুক্তির সপ্তাহ খানেক পর ঢাবির ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়দিন আগে ছবিটা দেখেছে। এরপর এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এমন খবরের সত্যতা নিশ্চিত করে ‘কাজলরেখা’ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক আকসাদুল আলম।

এদিকে মুক্তির তৃতীয় সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে চলছে ‘কাজলরেখা’। তীব্র তাপ প্রবাহের কারণে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আপাতত সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেলিম। তাপ প্রবাহ কমে স্বাভাবিক অবস্থা ফিরলে তখন সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তি দিবেন।

বড় আয়োজনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’। এর সেট নির্মাণে কাজ করেছেন হাজং, মগ ও চাকমা নৃগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ। ছবিতে ২০টির মতো গান রয়েছে। ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, গাউসুল আলম শাওন, খায়রুল বাসার, ইরেশ যাকের প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতিহাস বিভাগইরেশ যাকেরকাজলরেখাখায়রুল বাসারগাউসুল আলম শাওনগিয়াস উদ্দিন সেলিমঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিমন্দিরা চক্রবর্তীরাফিয়াত রশিদ মিথিলালিড বিনোদনশরিফুল রাজসাদিয়া আয়মানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিতে শেয়ারবাজার চাঙ্গা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে নিরাপত্তা জোরদারে যেসব বিষয় নিষিদ্ধ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

এপ্রিল ১, ২০২৬

টানা তৃতীয় বিশ্বকাপে থাকছে না ইতালি, টিকিট পেল ৫ দেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT