চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে অমির একমাত্র নাটক, থাকছে ভরপুর হাস্যরস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ২৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

লাভ ফান কমেডি ধাঁচের নাটক নির্মাণে বেশ সুনাম আছে কাজল আরেফিন অমির। শুধু নাটক নয়, তিনি তার মুন্সিয়ানা দেখিয়েছেন ওটিটি প্লাটফর্মেও। দীর্ঘদিন পর ‘ব্যাচেলর পয়েন্ট’ এর এই নির্মাতা ফ্যামিলি ড্রামা গল্পের নাটক নিয়ে আসছেন। অমির নতুন এ নাটকের নাম ‘শেষমেশ’।

চ্যানেল আই অনলাইনকে অমি বলেন, নাটকটি পুরোপুরি ফ্যামিলি ড্রামার। গল্পটি হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছি। পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন। যেহেতু নাটকটি ঈদে আসবে, তাই পারিবারিক ঈদ বিনোদনের অংশ হিসেবে শেষমেষ-এ ফ্যামিলি এন্টারটেনমেন্টের গল্প দেখাচ্ছি।

কিছুদিন আগে বঙ্গতে অমির ‘অসময়’ ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল। দর্শক প্রশংসায় যা সাড়া ফেলে। কাজটি দিয়ে অমি সবশ্রেণীর দর্শকদের কাছে আলোচিত হয়েছিলেন। বললেন, অসময় আমার নির্মাণ ক্যারিয়ারে অন্যমাত্রা এনেছে। ইউটিউবে নাটকের ক্ষেত্রেও ‘শেষমেশ’ তেমনটা হতে পারে।

গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানান, একটি ছেলে তার ফ্যামিলিকে হ্যাপি রাখতে বিভিন্ন ফেক কাজ করতে থাকে। যে কাজগুলো করা মুখের কথা না।

অমি বলেন, আমাদের আশপাশে ফ্যামিলি প্রিয় এমন অনেক ছেলে দেখা যায়। অনেকে রিলেট করবে। পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস থাকে, সেই লেয়ারগুলো তুলে ধরতে চেয়েছি। ঈদে আমার এই একটিমাত্র কাজ আসবে। তাই সবসময়ের মতো কাজে যত্নশীল ছিলাম।

ঈদুল ফিতরে ক্লাব ইলিভেনের ইউটিউবে ‘শেষমেশ’ প্রচারিত হবে। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, মনিরা মিঠু, চাষি আলম, শিমুল শর্মা, পাভেল, সুমন পাটোয়ারী, ইশরাত জাহিন, তানজিম অনিক, সাদিয়া তানজিন।

Reneta

ঈদের পরে শুরু হবে অমির ‘ফিমেল ৪’ ওয়েব ফিল্মের শুটিং। বহুল জনপ্রিয় এই কনটেন্টটি কোরবানির ঈদে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইশরাত জাহিনকাজল আরেফিন অমিচাষি আলমজিয়াউল হক পলাশতানজিম অনিকপাভেলপারসা ইভানাপারিবারিক নাটকমনিরা মিঠুশিমুল শর্মাসাদিয়া তানজিনসুমন পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT