চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার ঢাবিতে ‘কাজলরেখা’সহ থাকছে যেসব ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক মিলনায়তনে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের দ্বিতীয় দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৭ পূর্বাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী এই উৎসব চলবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

উৎসবের প্রথম দিন দেখানো হয়েছে সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’সহ মোট চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। উৎসবে নির্বাচিত ছবিগুলো নির্ধারিত মূল্যে টিকিট কেটে দেখা যাবে।

উৎসবের দ্বিতীয় দিন (রবিবার) গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’সহ থাকছে আরো কয়েকটি সিনেমা। এরমধ্যে আছে অমিতাভ রেজার দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’। ছবিটি দর্শক সাড়ে ৩টায় দেখতে পারবেন।

এছাড়াও এদিন সকাল ১০টায় আবু সায়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ সিনেমাটি প্রদর্শীত হবে। দুপুর ১টায় দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘কাজলরেখা’ দেখানো হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আয়োজকরা জানান, এবার টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আমার ভাষার চলচ্চিত্রকাজলরেখাটিএসসিরিকশা গার্ললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

সিঙ্গাপুরে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT