চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নদের ঝলক দেখল মালয়েশিয়া, হারল বড় ব্যবধানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ২৭, মে ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলেছে স্বাগতিক বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে ছয় লোনাসহ ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে জিতেছে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রেইডার আল আমিন।

মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়া শুরুতেই পিছিয়ে পড়ে। বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন গত ম্যাচের সেরা খেলোয়াড় মিজানুর রহমান। প্রথমার্ধের চার মিনিটের মধ্যে এক লোনা বা অতিরিক্ত দুই পয়েন্ট এবং পরের চার মিনিটে আরও এক লোনা আদায় করে নেয় আরুদুজ্জামানের দল।

ম্যাচের প্রথমার্ধে একতরফা প্রাধান্য বিস্তার করা বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আটকে রাখতে পারেনি মালয়েশিয়া। সাজিদ-মিজানরা প্রথমার্ধে মোট দুটি লোনা আদায় করে নেন। দুই লোনার অতিরিক্ত চার পয়েন্টসহ ৩৭-০৪ পয়েন্ট নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে মালয়েশিয়াকে আবারও অলআউট করে এক লোনা আদায় করে বাংলাদেশ। বিরতির পর মালয়েশিয়ার নতুন শুরুতে প্রথমবার ব্লকের মাধ্যমে পয়েন্ট আদায় করে। কিন্তু বাংলাদেশ আবারও মালয়েশিয়াকে অলআউট করে চতুর্থ লোনা আদায় করে নেয়। পরে আরও দুটি লোনা আদায় করে নেয় আরুদুজ্জামানের দল।

ম্যাচসেরা আল আমিনের রেইড।

২৯মে বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে কাবাডি বিশ্বকাপে গত আসরে সেমিফাইনাল খেলা সাউথ কোরিয়া। আরুদুজ্জামান মুন্সির দল কোরিয়াকে হারায় ৬৭-২২ পয়েন্টের ব্যবধানে। ম্যাচসেরা হন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান।

Reneta

বঙ্গবন্ধু কাপ কাবাডির জমকালো চতুর্থ আসরে অংশ নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশের ১২ দল। শুরুতে দু-গ্রুপে ভাগ হয়ে কোর্টে খেলা গড়াবে। দু-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, শেষে ফাইনাল। ৩ জুন শিরোপার মঞ্চ দিয়ে আসরের পর্দা নামবে।

‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সাউথ কোরিয়া। ‘বি’ গ্রুপে থাকছে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান।

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে মুখ খুললো বিসিসিআই

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

চ্যানেল আইয়ে ভিন্নধারার অনুষ্ঠান ‘শিল্পায়নে বাংলাদেশ’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT