মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ এবার বাংলাদেশে হওয়ার কথা ছিল। রাজনৈতিক জটিলতায় সেটি সংযুক্ত আরব আমিরাতে চলে যায়। আসরের ফাইনালে সাউথ আফ্রিকার মেয়েদের হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। আসর শেষে বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে সেরা দল ঘোষণা করা হয়েছে।
আইসিসির আসরের ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ জায়গা পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইকেটকিপার-ব্যাটার হিসেবে সাতে জায়গা করে নিয়েছেন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার লৌরা উলভার্ট।
ওপেনার রাখা হয়েছে সাউথ আফ্রিকার দুই ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিটসকে। ভারতের একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন অধিনায়ক হারমনপ্রীত কৌর। ১২তম খেলোয়াড় হিসেবে এসেছে এডেন কার্স।
আইসিসি আসর সেরা দল
লৌরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, ড্যানি ওয়েট হজ, অ্যামেলিয়া কের, হারমনপ্রীত কৌর, দিয়ান্দ্রা ডটিন, নিগার সুলতানা জ্যোতি (উইকেটকিপার), আফি ফ্লেচার, রোজম্যারি মেয়ার, মেগান স্যুট, ননক্লুলেকো ম্লাবা। ১২তম খেলোয়াড় এডেন কার্স।








