চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে: অ্যার্টনি জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ।

আজ ১০ এপ্রিল শুক্রবার সকালে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের যে প্রত্যাশা জনগণের ছিল, তা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট। সরকার সেই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে ‘জুলাই যোদ্ধা’দের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় প্রসঙ্গে অ্যার্টনি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন। রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ রয়েছে। সরকার বা আসামিপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে রায়ের বিপক্ষে আপিল করতে পারবে। অভিযুক্ত আসামিরা সবসময়ই নিজেদের নির্দোষ দাবি করে থাকে। তবে সংক্ষুব্ধ পক্ষের উচিত গণমাধ্যমে প্রতিক্রিয়া না জানিয়ে আদালতেই তাদের বক্তব্য উপস্থাপন করা।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এ বিষয়ে জাতীয় সংসদে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। কাজেই, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছেন। তবে তা এখনো চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পরই বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যার্টনি জেনারেলজুলাই গণঅভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ভারতের হাইকমিশনার কে এই আরিফ মোহাম্মদ খান?

এপ্রিল ১০, ২০২৬

বাংলাদেশে আসার আগে পরিবর্তনে বাধ্য হল নিউজিল্যান্ড

এপ্রিল ১০, ২০২৬

ওটিটিতে দেখুন সময়ের সেরা ইরানি এই ৫ সিনেমা

এপ্রিল ১০, ২০২৬

কানাডায় বাংলাদেশি চলচ্চিত্রের ধারা অব্যাহত রাখতে বাংলা সিনেমা প্রদর্শিত

এপ্রিল ১০, ২০২৬

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT