জুলাই জাদুঘরের জন্য ছবি ও ভিডিও পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়েছে।
বলা হয়, আপনার মোবাইলেই আছে জুলাইয়ের নানা মুহুর্ত, আছে জনতার আন্দোলন-ত্যাগের বীরত্বগাঁথা, শহীদের আত্মদানের ইতিহাস, ফ্যাসিস্ট রেজিমের নৃশংসতার নজির, আর ৫ আগস্টের বিজয়ের মুহুর্তগুলো- যা উদ্দীপ্ত করবে প্রজন্ম থেকে প্রজন্ম ৷
আপনার মোবাইলে থাকা জুলাই গণঅভ্যুত্থানের সকল ছবি ও ভিডিও ই-মেইলে ([email protected]) পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।








