চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলিয়েট’স ক্রিয়েশনের আয়োজনে তৃতীয়বারের মতো সামার ফেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ন ২৩, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

জুলিয়েট’স ক্রিয়েশন একটি অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। তাদের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলিয়েট’স ক্রিয়েশনের ‘সামার ফেস্ট ২০২৩’। ধানমন্ডি-৭ এর অরচার্ড কনভেনশন সেন্টারে ২৬, ২৭ ও ২৮ আগস্ট তিন দিনব্যাপী এই মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

ছোট-বড়-মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার উদ্বোধন করবেন জনপ্রিয় চিত্র নায়িকা অপু বিশ্বাস। দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন সুরঙ্গ চলচ্চিত্রের নায়িকা তমা মির্জা।

জুলিয়েট’স ক্রিয়েশনের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম বলেন, অনলাইন থেকে পণ্য কিনে অসংখ্য ক্রেতা প্রতারিত হন। আমরা নিজেরাও হয়েছি অনেকবার। সবাই যে খারাপ মানের পণ্য বিক্রি করেন তা কিন্তু নয়। হাতেগোনা কয়েকজন ব্যবসায়ীর জন্য পুরো অনলাইন উদ্যোক্তাদের দোষ হয়। এই পরিস্থিতে আমি আর আমার বন্ধু সাজ্জাদ আহানাফ ‘জুলিয়েট’স ক্রিয়েশন’ নামের প্রতিষ্ঠানটি শুরু করি।

তিনি বলেন, আমরা গুণগতমানের কাপড় ও শাড়ি নিয়ে হাজির হই ক্রেতাদের কাছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ক্রেতারা কখনোই আমাদের কাছে থেকে খারাপ মানের পণ্য পাবেন না। অনলাইন ব্যবসায় ভালো-মন্দ দিকগুলো মাথায় রেখেই আমাদের এই পথচলা।

মেলার আয়োজন সম্পর্কে তিনি বলেন, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই পার্বণগুলোর মধ্যে মেলা একটা অন্যতম অনুসঙ্গ। উচ্ছ্বাসিত মনে সময় কাটানোর একটা সুন্দর নিরাপদ জায়গা হলো মেলা। আমাদের এই মেলাতে থাকবে বিভিন্ন রকমের শাড়ি, থ্রি পিস, বোরকা, হিজাব, কুর্তি, চামড়ার জুতা, ব্যাগ, ঘড়ি, কসমেটিকস, হারবাল পণ্য, জুয়েলারি, পারফিউম, মেহেদী, শিশু ও পুরুষদের পোশাক, খেলনা ও খাবারের দোকান। ক্রেতাদের জন্য প্রতিদিন ‘র‌্যাফেল ড্র’ তে থাকবে বিশেষ আকর্ষণীয় উপহার।

উদ্যোক্তা ও ক্রেতারা কতখানি উপকৃত হবেন এ মেলা থেকে প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, উদ্যোক্তা ক্রেতাকে তার উৎপাদিত পণ্যটি দেখাতে পারবেন। ভালো-মন্দ সরাসরি প্রতিক্রিয়া পাবেন ক্রেতাদের কাছ থেকে। ভবিষ্যতে করণীও কী সেটাও জানতে পারবেন। উদ্যোগক্তাদের কাছে থেকে ক্রেতাদের কোন ধরনের পণ্যের চাহিদা কেমন সেটা জানতে পারবেন। নতুন উদ্যোক্তারা পরিচিত হবেন। উদ্যোক্তাদের কাছ থেকে যখন ক্রেতারা পণ্যটি কিনবেন তখন এর মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না থাকায় ক্রেতা ও উদ্যোক্তা উভয়ই লাভবান হবেন।

Reneta

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, জুলিয়েট’স ক্রিয়েশন বলতে পারেন দুই তরুণের স্বপ্নযাত্রা। এ যাত্রা মন্দকে পেছনে ফেলে ভালোর দিকে। আমরা দেশজুড়ে মেলা করতে চাই। ক্রেতাদের হাতে মানসম্মত পণ্য দিতে চাই। অনলাইন ব্যবসার ভুল ধারণা আমরা ভাঙাতে চাই। তারা যেন প্রতারিত না হন সেদিকে আমাদের কঠোর নজরদারী থাকবে।

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্যোক্তাজুলিয়েট’স ক্রিয়েশনতমা মির্জাব্যবসাসামার ফেস্ট ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT