চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ জবি কোষাধ্যক্ষ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১০:৫৮ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস ও এর আশপাশে ছিনতাই ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ। এমন সংবাদ প্রকাশ করার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের আলোচনা করে নেয়ার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার ১০ আগস্ট দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্যের শুরুতে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আমি একটি নিউজ দেখলাম আজ, প্রক্টরকে পাঠিয়েছি। কারা চাঁদা উঠাবে, এখানে রিকশা থামিয়ে ইয়ে করবে। আমি জানি না। আমি সাংবাদিককে বলবো, এগুলো নিউজ করার আগে অন্ততপক্ষে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ আছে, প্রক্টর আছে তাদের সাথে আলোচনা করে যেন নিউজটা করা হয়।

তিনি বলেন, কারণ এটাও একটা বস্তুনিষ্ঠ হতে হবে। আমি একটা নিউজ করে দিলাম ছাত্রলীগের নেতারা এখান থেকে রিকশা থামিয়ে চাঁদা উঠায়। এগুলো কারা করে আমাদের তা জানতে হবে, বের করতে হবে। যাই হোক আমরা এটা কোনভাবে দিব না। এখন ছাত্রলীগের যে সুনাম আছে সেই সুনামটা ধরে রাখতে হবে।

এর আগে, বৃহস্পতিবার ১০ আগস্ট দৈনিক পত্রিকা ও অনলাইনে ‘রাতে ছাত্র, দিনে ছিনতাইকারী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই চক্রের সদস্যদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। একজনের নাম সাজবুল ইসলাম। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এর আগে সে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ‘ফাও’ খেতে গিয়ে বাধা দেওয়ায় ম্যানেজারকে মারধর করে রক্তাক্ত করে। ছাত্রলীগের প্রভাব খাটিয়ে বিচার করতে দেয়া হয়নি বলে জানা যায়। এছাড়াও নানা সময়ে তার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সাথে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ রয়েছে।

বাকি দু’জন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিভাগীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মুকিত ও বিভাগীয় ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান। সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Reneta

তারা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মারধর, হুমকি এবং ক্যাম্পাস সংলগ্ন দোকান, বাসস্ট্যান্ড থেকে চাঁদা দাবিসহ নানা অপকর্মে জড়িত। এদের সাথে একই শিক্ষাবর্ষের আরও অন্তত চার-পাঁচজন সহযোগী রয়েছে বলে জানায় এসব সূত্র। যেখানে মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনের এলাকায় পথচারীদের টেনে বাসের আড়ালে নিয়ে টাকা ও মোবাইল ছিনতাই এবং বাহাদুর শাহ পার্ক এলাকায় ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনা তুলে ধরা হয়। এই সংবাদে এসব ঘটনায় অভিযুক্ত তিনজনের নাম পরিচয়ও তুলে ধরা হয়। যারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভাগীয় ছাত্রলীগের পদধারী নেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT