চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামী হত্যার বিচার চাইলেন সাংবাদিক তুহিনের স্ত্রী

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
৯:৫০ অপরাহ্ন ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ফরিদা বেগম (মুক্তা)। এসময় তিনি সরকারের কাছে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎসহ সাত দফা দাবি জানান।

মঙ্গলবার ১২ আগস্ট সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে তুহিনের স্ত্রী ফরিদা বেগম বলেন, প্রয়াত সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় এবং সিসিটিভির ফুটেজসহ সকল ডকুমেন্টারি যেভাবে আপনারা জনসম্মুখে এনেছেন, এজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সত্য লেখনির কারণে আজ আমার স্বামীর হত্যাকারীদের অপরাধ নির্ণয় করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে সাত দফা দাবি জানান। দাবিগুলো হলো- ১. প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। ২. ১৫ দিনের মধ্যে আসামীদের গ্রেপ্তার করে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে। ৩. মামলার বাদী, সকল সাক্ষী ও নিহতের পরিবার এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মামলা ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে সর্বোচ্চ শাস্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ৫. হত্যাকাণ্ডের মামলা বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত খুনিদের কারাগারে রেখে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৬. সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবার ও সন্তানের সন্তানের দায়িত্ব নিতে হবে। ৭. গাজীপুরসহ সারাদেশের সকল সাংবাদিক ভাই-বোনদের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং সাংবাদিকদের জন্য আলাদা একটি হটলাইন চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে সংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার বাদী ও তার বড় ভাই মো. সেলিম, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক, তুহিন হত্যাকাণ্ডে’র আইনজীবী প্রশান্ত চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার ৭ আগস্ট রাত ৮টার দিকে ভিডিও ধারণ করায় নগরীর বাসন থানা চান্দনা চৌরাস্তা এলাকায় জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কটে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ছব্বিশ ঘণ্টার মধ্যেই মহানগর পুলিশ ও র‍্যাব আসামীদের গ্রেফতার করে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরসংবাদ সম্মেলনসাংবাদিক তুহিন হত্যাসাংবাদিক তুহিনের স্ত্রী ফরিদা বেগমহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT