চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছরের চুক্তিতে বেনফিকার কোচ হচ্ছেন মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ন ১৮, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
হোসে মরিনহো

হোসে মরিনহো

২৫ বছর পর সাবেক ক্লাব বেনফিকায় ফিরছেন হোসে মরিনহো। স্বদেশী ক্লাবটিতে কোচ হচ্ছেন ৬২ বর্ষী পর্তুগিজ। তাকে দুবছরের চুক্তিতে টানছে বেনফিকা। সমঝোতা হয়ে গেছে, বাকি শুধু আনুষ্ঠানিকতা।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের পর সাবেক কোচ ব্রুনো লাগেকে বরখাস্ত করে বেনফিকা। ৪৯ বর্ষী লাগের স্থানে অভিজ্ঞ মরিনহোকে নিচ্ছে ক্লাবটি।

বেনফিকায় নিয়োগের আগে মরিনহো বলেছেন, ‘তোমাদের বলার মতো আমার কিছু নেই, উড়োজাহাজে ওঠার আগে, তারা (ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম এবং রোমা) আমাকে জিজ্ঞাসা করেছিল যে, তাদের সাথে আগ্রহী কিনা। আমি হ্যাঁ বলেছিলাম, আগ্রহী হতে পারি।’

‘কিন্তু যখন বেনফিকা আনুষ্ঠানিকভাবে আমাকে বলল আগ্রহী কিনা। এটা নিয়ে দুবার ভাবিনি। বলেছিলাম আগ্রহী, আমি এটা পছন্দ করব। বলেছি যখন পর্তুগালে ফিরে যাব, আমার লোকেদের সাথে কথা বলতে পেরে খুশি হবো। ২৫ বছর পর বেনফিকায় ফিরে আসা বা আমার দেশে ফিরে আসা কোন ক্যারিয়ার উদযাপন না।’

‘আমি চার সপ্তাহ আগে আগের ক্লাব ছেড়েছি। যদি জানতে চান যে, কোচিং ছাড়াই মৌসুমের শেষ করবো নাকি, তাহলে এটা আমার স্বভাব নয়। আগে থেকেই যোগ দিতে চেয়েছিলাম। এমন কোন ক্লাবকে হ্যাঁ বলতে চাইনি যা আমার জন্য সঠিক ছিল না, কারণ আমি কাজপ্রেমী।’

আগস্টে টার্কিশ ক্লাব ফেনেরবাচ থেকে বরখাস্ত হন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে বেনফিকার বিপক্ষে হারেই ফেনেরবাচের ইউরোপসেরার মঞ্চে খেলার স্বপ্নভঙ্গ হয়।

Reneta

২০২৪ সালের ৭ জুলাই ফেনেরবাচের দায়িত্ব নেয়ার পর ৬২ ম্যাচে ডাগআউটে ছিলেন মরিনহো। পর্তুগিজ ক্লাব পোর্তো ও ইন্টার মিলানকে ট্রেবল জেতানো কোচ ১১তম ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন ছাঁটাই হয়ে।

বেনফিকার কোচ হওয়াতে মরিনহোকে আবারও দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগে। তার সামনে রয়েছে বড় ম্যাচ। ৩০ সেপ্টেম্বর তার সাবেক দুই ক্লাব চেলসি ও জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে বেনফিকা। দুই ক্লাবেই একসময় কোচিং করিয়েছেন স্পেশাল ওয়ানখ্যাত তারকা কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিচ্যাম্পিয়ন্স লিগফেনেরবাচবেনফিকারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

এপ্রিল ৬, ২০২৬

ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা স্বর্ণের দাম

এপ্রিল ৬, ২০২৬

মিরপুরে বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

এপ্রিল ৬, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

নিখোঁজের ৩০ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT