চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাফে গোল করব এবং গোলে অ্যাসিস্ট করাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ন ১৫, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সিশেলসের বিপক্ষে গত মার্চে লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে হয়েছিল অভিষেক। তিন মাস পর তৃতীয় ম্যাচে পেলেন প্রথম আন্তর্জাতিক গোল। তাতেই কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক বনে গেলেন মজিবুর রহমান জনি।

১৮ বর্ষী সেন্ট্রাল মিডফিল্ডার বিকেএসপিতে ২০১৭ সালে ভর্তি হন। একই বছর তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে খেলেন। তিন বছর পর এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বেও মাঠে নামেন।

র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে পাওয়া জয়টি সাফ চ্যাম্পিয়নশিপের আগে খানিকটা অনুপ্রেরণা জোগাবে। জনি বিষয়টি নিজেও মানছেন। ম্যাচ শেষে দৃঢ় কণ্ঠেই বললেন, ‘আমরা সাফে যেয়ে ভালো ফলাফল করব ইনশাল্লাহ। অবশ্যই সাফে ভালো কিছু করব। আমি চাই সাফে গোল করব এবং গোল অ্যাসিস্ট করাব।’

প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল পাওয়ায় বেশ আনন্দেই আছেন জনি। তবে এটি তার নিজের জন্য শুধু নয়, দলের জন্যও ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন। জয়সূচক গোলটি বড় ভাই, বাবা, মা, ও সতীর্থদের সবাইকে উৎসর্গ করেন।

ঢাকা তৃতীয় বিভাগ লিগের সুপার লীগ রাউন্ডে বিক্রমপুর কিংসের হয়ে খেলতে ঢাকায় আসেন জনি। ৯ ম্যাচে করেন ৫ গোল। দলকে লিগ টেবিলের সেরা পাঁচ দলের ভেতর রাখতে বড় ভূমিকা রাখেন। বিক্রমপুর দ্বিতীয় বিভাগ লিগে উন্নীত হয়। ২০১৯ সালে তার শরীরে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। অস্ত্রোপচারের পর এক বছরের জন্য তিনি খেলার বাইরে ছিলেন।

Reneta

২০২১ সালে বাফুফের এলিট একাডেমিতে যোগ দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। মৌসুমের মাঝপথে ট্রান্সফার উইন্ডোতে গোপালগঞ্জ এসসিতে চলে যান। গত বছরের ১৩ অক্টোবর তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসিতে যোগ দেন। মোহামেডানের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে ৪-৩ ব্যবধানে জয় পাওয়া ফর্টিসের হয়ে জনি একটি গোল করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কম্বোডিয়াজনিপ্রীতি ম্যাচবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে আধুনিক ‘স্পোর্টস ভিলেজ’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

এপ্রিল ৩, ২০২৬

নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়কের বেহাল দশা

এপ্রিল ৩, ২০২৬

সম্পর্ক উন্নয়নে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি

এপ্রিল ৩, ২০২৬

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT