চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোকার ২’ মুক্তি নিয়ে বাড়লো উত্তেজনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

২০১৯ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিলো জোয়াকিন ফিনিক্স অভিনীত টোড ফিলিপসের বহুল আলোচিত সিনেমা ‘জোকার’। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তার পর গেল বছরের এপ্রিলে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা আসে। এরইমধ্যে কয়েক দফায় প্রকাশিত হয়েছে সিনেমার লুক!

৪ অক্টোবর ‘জোকার’ মুক্তির ৪ বছর পূর্ণ হলো। আর এদিন ‘জোকার ২’ থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন নির্মাতা টোড ফিলিপস। পরিচালকের ইনস্টাগ্রামে শেয়ার করা সেই স্থিরচিত্রটি ইতোমধ্যে সিনেমাপ্রেমী মানুষের দেয়ালে দেয়ালে! আর থাকবেই বা না কেন, স্থিরচিত্রে যে দেখা মিললো ‘জোকার’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করা জোয়াকিন ফিনিক্সকে!

বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন ফিনিক্স। তাকে ঘিরে রেখেছে উজ্জ্বল এবং রঙিন ছাতা। অভিনেতার এই নতুন লুক শেয়ার করে টড ফিলিপস ক্যাপশনে লিখেছেন, ‘৪ অক্টোবর। সমস্ত বার্তা/মেসেজের জন্য ধন্যবাদ। চার বছর আগে আমরা যাত্রা শুরু করেছিলাম। অনেক দুর্দান্ত স্মৃতি জমা হয়েছে। সামনে আরও হবে’।

‘জোকার’ এর সিক্যুয়াল ‘জোকার: ফলি এ ডিউক্স’। এরইমধ্যে মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতা। কাকতালীয়ভাবে সেটিও ২০২৪ সালের ৪ অক্টোবরে!

বক্স অফিস কাঁপানো আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলারটির সিক্যুয়াল নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। ছবিটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে ফিনিক্সের নতুন এই লুক! ছবিতে চমক হিসেবে দেখা যাবে লেডি গাগাকেও!

অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পায় মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি।

 

View this post on Instagram

 

A post shared by Todd Phillips (@toddphillips)

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: জোকারজোকার ২জোকার যজোয়াকিন ফিনিক্সটোড ফিলিপসডিসি কমিকথ্রিলারলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টামণ্ডলী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2023/10/joker-2.jpg","width":1000,"height":580},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}