যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে দেশটির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন।
বিবিসি জানিয়েছে, আজ বাংলাদেশ সময় (২০ আগস্ট) মঙ্গলবার দেওয়া ভাষণে তিনি বলেছেন, মার্কিনীদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে; সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজিত করার এখনই উপযুক্ত সময়।
অশ্রুসিক্ত বাইডেন বলেন, ডেমোক্র্যাট ও তাদের সমর্থকরা যুক্তরাষ্ট্রের আত্মাকে রক্ষায় লড়াই করছে। যুক্তরাষ্ট্রের শক্ত গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করতে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে নির্বাচনে জয়ী করার বিকল্প নেই।
বাইডেনের বিদায়ী ভাষণের সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও বাইডেনের স্ত্রী জিল বাইডেন। কনভেনশনে কমলা হ্যারিসকে সমর্থন জানান সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
জো বাইডেনের ভাষণ চলার সময় কনভেনশন ভেন্যুর বাইরে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের গাজায় মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ করেন।








