চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
১২:৩৭ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সাময়িক স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল সাড়ে আটটায় নির্বাচন শুরুর কথা ছিল।

সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

সিন্ডিকেট সভা শেষে মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘শোকাবহ এই সময়ে আমরা নির্বাচনের উৎসব চাই না। এ জন্য জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হচ্ছে।’

জকসু স্থগিত করার প্রতিক্রিয়ায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এই সময় তারা ভিসি ভবনের সামনে অবস্থান করে এবং বিভিন্ন স্লোগান দেয়। ‘জকসু আমার অধিকার’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘জকসু দিতে হবে দিতে হবে’।

এ বিষয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পদপার্থী জাফরিন বলেন, জকসু হলো আমাদের অধিকার, সাধারণ শিক্ষার্থীদের অধিকার। শুরু থেকে এখন অব্দি আমরা চেয়েছি সুষ্ঠুভাবে নির্বাচন হোক; কিন্তু যেহেতু আমাদের আপোষহীন নেত্রী বেগম খালদা জিয়া মারা গিয়েছেন আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি কিন্তু জকসু নিয়ে যে তালবাহানা প্রশাসন শুরু থেকে করছে তা এখন আমরা মানব না।

Reneta

এ বিষয়ে আবেগপ্রবণ হয়ে একজন শিক্ষার্থী জানান, আমাদের নেত্রী আজকে মারা গিয়েছেন, এর জন্য জকসু নির্বাচন স্থগিতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। কারণ তিনি আমাদের সবসময় গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। তার দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের আপোষহীন নেত্রী। তিনি কখনো গণতন্ত্রের বাইরে যাননি এবং তিনি তার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করেছেন গণতন্ত্রের জন্য। আজকে আমাদের জকসু স্থগিতের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। জকসু আমাদের দীর্ঘ দিনের লড়াইয়ের ফল আমরা কোনভাবেই এটিকে ব্যাহত হতে দিবো না। যে বা যারা আমাদের জকসুকে বানচালের চেষ্টা করবে আমারা তাদের প্রতিহত করবো।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টা ৩০ মিনিটে পরলোকগমন করেন। তার মৃত্যুতে পুরো দেশের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারও গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

এ প্রেক্ষিতে আজ অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন–২০২৫ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার মৃত্যুজকসু নির্বাচন ২০২৫বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT