চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি মুক্তিযোদ্ধা, হিন্দি ছবি এলে হলের সামনে দাঁড়াবো: ঝন্টু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ১৩, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

চলচ্চিত্রের সমিতিগুলোর সিদ্ধান্ত উৎসব বাদ দিয়ে এবং কয়েকটি শর্ত সাপেক্ষে বছরে ১০টি করে হিন্দি ছবি এদেশে আনা যাবে। 

আমদানির পক্ষে এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার কথা, যদি বাংলাদেশে হিন্দি ছবি আসে, দরকার পড়লে আমি সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়াবো। কারণ, আমি কোনোভাবেই চাই না ভাষা ও যুদ্ধের জন্য রক্ত দেয়া দেশে ভিনদেশের ছবি আসুক।

শাহরুখ খানের ‘পাঠান’ ছবি বাংলাদেশে মুক্তির তোড়জোড় শুরু হলে এফডিসির সবগুলো সংগঠন মিটিং করে জটিলতা কাটানোর চেষ্টা চালাচ্ছে।

এ প্রসঙ্গে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের জন্য যুক্ত করেছি। লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। তাহলে কেন এদেশে হিন্দি উর্দু ভাষার ছবি আসবে? এদেশে ভিনদেশী ভাষার ছবি মুক্তি দেয়া হবে না। যদি এদেশে ওইসব ভাষার ছবি মুক্তি পায় আমি হলের সামনে দাঁড়াবো।

‘তখন আমার বয়স ৫-৭ বছর হবে। ‘রাষ্ট্র ভাষা বাংলা চাই, নূরুল আমিনের কল্লা চাই’ বাঁশের মাথায় রক্ত মাখা জামা লাগিয়ে মিছিল হতে দেখেছি। বঙ্গবন্ধুর কথায় আমরা মুক্তিযুদ্ধ করেছি। তার কন্যা প্রধানমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি বিবেচনায় নিবেন। আমি চাইবো, হিন্দি-উর্দু ছবি যেন না আসে।’

সিনেমা হল মালিকদের কথা, হিন্দি ছবি এলে দর্শক আবার ফিরবেন। এ কারণে তারা হল বাঁচাতে হিন্দি ছবি আমদানি পক্ষে কাজ করছেন। ঝন্টু সেই প্রসঙ্গে বলেন, নিজেদের ছবি দিয়ে যদি না চলে তাহলে দরকার নেই হল রাখার। ভেঙে মার্কেট গড়ুক। তারপরেও এদেশে ভিনদেশী ছবির দরকার নেই।

Reneta

ঝন্টু মনে করেন, এদেশে হিন্দি ছবি আসা শুরু করলে বাংলা সংস্কৃতি ভুলে মানুষ হিন্দি চর্চা শুরু করবে। নজরুল কিংবা রবীন্দ্র সংগীত নিয়ে আলোচনা হবে না।

আমদানির মাধ্যমে ২০২৩-২৪ সালে ২ বছরে ২০টি হিন্দি ছবি বাংলাদেশে আসবে; এমন সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের ১৯টি সংগঠন। হল মালিক সমিতি জানায়, ‘হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পাবে কিনা’ এমন সিদ্ধান্তের জন্য রোববার এফডিসিতে ১৯টি সংগঠনের নেতারা মিটিংয়ে বসেছিলেন।

নায়ক আলমগীর  সহ প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। তারা সম্মতি জানিয়েছেন, শর্ত সাপেক্ষে বাংলাদেশে হিন্দি ছবি আসবে।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, যেহেতু সবার সম্মতি চূড়ান্ত হয়েছে তাই শতভাগ নিশ্চিত শিগগিরই ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: দেলোয়ার জাহান ঝন্টুপাঠানলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন থাকবে বাড়তি ট্রেন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT