চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু

শিহাব উদ্দিন সরকারশিহাব উদ্দিন সরকার
১:৪২ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এর আগে তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্ট জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে।

গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন, তাদের রূহের মাহফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এখনও পর্যন্ত যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের সুস্থতা কামনা করা হয়। গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে অভ্যুত্থানের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়।

গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ আগস্ট দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের স্ব স্ব আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন।

পরবর্তীতে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফিস জমা নিয়ে শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ১ সেপ্টেম্বরক্লাস শুরুবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়যশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT