চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়’

থার্টি ফার্স্ট উদযাপন নিয়ে নগরবাসীকে সতর্ক করলেন অভিনেত্রী জয়া আহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ৩১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

প্রাণী অধিকার নিয়ে বরাবরই সোচ্চার অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন সময় তার প্রমাণ দিয়েছেন। পেয়েছেন ‘প্রাণবিক বন্ধু’র সম্মাননাও। থার্টি ফার্স্ট উদযাপনকে সামনে রেখে যথারীতি জয়া জানালেন প্রাণবিক অনুরোধ!

২০২৪ এর একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে সবাই যখন থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মহড়ায় ব্যস্ত- সেই সময়ে জয়া আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে আগেই সতর্কতা জারি করেছে। এ ধরনের কাজকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ও বলছে মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে এখনও সচেতন নয় দেশের মানুষ। কাজেই এ নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে।

দেশের শোবিজ তারকারাও যে যার মতো করে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। নন্দিত অভিনেত্রী জয়া আহসান এ বিষয়ে বরাবরই একধাপ এগিয়ে। সোমবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন জয়া। পরে প্রাণি অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের মাধ্যমে ভিডিও বার্তাও দেন জয়া।

বছরের শেষ রাতে আতশবাজি পুড়িয়ে ও পটকা ফুটিয়ে যেভাবে নতুন বছর বরণ করা হয়, অভিনেত্রী জয়া আহসানের ভাষায়, তা তাণ্ডবের নামান্তর। এ বিষয়ে জয়া বলেন, “নতুন বছরকে স্বাগত অবশ্যই সবাই মিলেই আনন্দের সাথেই জানাবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাদের আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়।”

এসময় জয়া বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে দয়া করে কেউ আতশবাজি কিংবা পটকা ফোটাবেন না! এ ধরনের উদযাপন মানুষ ও প্রাণিকূলের জন্য হুমকি। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারো জীবন যেন বিপন্ন না হয়।

Reneta

জয়া বলেন, আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ‘তাণ্ডবে’ যে কোনো প্রাণহানির দায় এই শহরের কারো এড়ানোর সুযোগ নেই।

দুই বছর আগে আতশবাজির শব্দে শিশু উমায়েরের মৃত্যুর প্রসঙ্গও তোলেন জয়া। জানান, ‘শুধু পাখির কথা কেন, এই শহরের কুকুর-বিড়াল-মুরগি-কীটপতঙ্গসহ সবাই-ই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুস উৎসবে। এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ? তারা তো মানুষের কথাও ভাবে না। ২০২২-এর জানুয়ারির ১ তারিখ যখন নগরবাসী সারারাত আতশবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল ৪ মাস বয়সী উমায়ের। একসময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন এই নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন তারা কেউ কি এই দায় থেকে মুক্ত?’

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীজয়া আহসানথার্টি ফার্স্টপ্রাণবিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT