চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একা জীবন পথে হেঁটে চলার মন্ত্রে পরম শক্তির জায়গা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জন্ম হয়। বর্তমানে চতুর্থ মেয়াদে বাংলাদেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা। তার নেতৃত্ব বাংলাদেশকে নিয়ে গেছে উন্নয়ন-অগ্রযাত্রার নতুন উচ্চতায়।

তাঁর জন্মদিনে দিনব্যাপী দেশ-বিদেশে ছিলো নানা আয়োজন। দলীয় উদ্যোগের বাইরেও বিভিন্ন অঙ্গনের মানুষ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এরমধ্যে অন্যতম ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দীর্ঘ স্ট্যাটাস দেন। যেখানে শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন জয়া।

জয়া লিখেছেন, “জীবনে একলা পথ চলতে চলতে যখন হাঁফিয়ে ওঠে মন, শত বাধার দরজা খুলতে মনে হয় থমকে যাওয়ার সময় এলো বুঝি, তখন আমি তাকিয়ে দেখি এক মানবীর দিকে। তার নাম শেখ হাসিনা।”

শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা জানিয়ে জয়া আরও লিখেন,“তাঁর সমস্ত পরিবারকে হারিয়ে যখন একা এসে দাঁড়িয়েছিলেন সেই নারী, তখন সঙ্গে কেবল বোন শেখ রেহানা; স্বজন বলতে তাঁর দেশ, তাঁর দেশের মানুষ। শুধু মাত্র সেই দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে, পরম মমতায়, কোলে তুলে নিয়েছিলেন বাংলাদেশ নাম। সেই নারী, আমার অনুপ্রেরণা, একা জীবন পথে হেঁটে চলার মন্ত্রে পরম শক্তির জায়গা।”

“শুধু মনে হয়, পরিজনের ভালোবাসা হারিয়ে, একা সেই লৌহমানবী যদি পারেন সব বাধা অতিক্রম করতে, আমি কেন পারবো না? বুকে তার বাংলাদেশ নামের অপ্রতিরোধ্য স্বপ্ন, আঁচল ভরা মমত্ব। শত ষড়যন্ত্রে ও আটকে রাখা যায় না এমন হার না মানা এক মন। বিশ্বের মাঝে বাংলাদেশ এক আশার নাম হবে, এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একাই এগিয়ে চলেছে সে। চোখ ভিজে আসে… গলা দিয়ে ফুটে বেরোয় আত্মপ্রত্যয়ী জয়গান। তারপর যখন চোখ মেলে দেখি বর্তমান, চেয়ে দেখি বিশ্ব মাঝে আমার বাংলার উজ্জ্বল নাম, পদ্মা সেতু ধরে পাড় হয়ে যাই বিশ্বের মাঝে, যেখানেই থাকি সবুজ বাংলা আমার বুকের মাঝে থাকে, আর যে নামটা সব সময় জেগে থাকে, তা আমার দেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম।” বলছিলেন জয়া।

Reneta

জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে জয়া লিখেন,“তাঁর জন্মদিনে তাঁকে জানাই আমার অফুরান শ্রদ্ধার্ঘ্য। এমন করেই আলো হয়ে থাকুন, আশা হয়ে থাকুন আমাদের মননে, বাংলাদেশ নামে যেন আপনার হাত ধরেই স্বপ্ন দেখতে পারি আমরা আজীবন। জন্মদিনে প্রার্থনা করি, আপনার মতোন যেন আরেকজন জন্ম নেয় এই ধরায়… ভালোবাসা।”

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসানফেসবুকলিড বিনোদনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT