চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়েই বাজিমাত করছে শাহরুখের ‘জওয়ান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে সারা ভারত জুড়ে শুরু হয়ে গেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’র অগ্রিম টিকেট বিক্রি। যা নিয়ে এখন শাহরুখ ভক্তদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা।

জানা গেছে, ভারতের বেশ কিছু জায়গায় ‘জওয়ান’র শোয়ের টিকেট নিমেষেই শেষ হয়ে গেছে। বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে মরিয়া শাহরুখ ভক্তরা।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, টিকিট বিক্রি শুরু হওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে! যার ভেতর শুধু মাত্র ছবিটির হিন্দি সংস্করণের ২ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে! বাকিগুলো বিক্রি হয়েছে তামিল, তেলুগু ভার্সনে।

প্রাথমিক রিপোর্ট বলছে, অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনেই প্রায় ৯ কোটির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের ‘জওয়ান’।

এদিকে ইতোমধ্যেই ‘জওয়ান’ সালমান খানের অ্যাকশন ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। যা এই বছরের শুরুতে অগ্রিম বুকিং বাবদ ৩.৩৯ কোটি মূল্যের টিকিট বিক্রি করেছিল। অপরদিকে চলতি বছর মুক্তি প্রাপ্ত শাহরুখের ছবি  ‘পাঠান’ ৩২ কোটির অগ্রিম টিকেট বুকিং করে ফেলেছিল, যা কোন হিন্দি ছবির জন্য সর্বোচ্চ।

তার আগে এসএস রাজামৌলির তেলেগু ছবি ‘ট্রিপল আর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটির ব্যবসা করেছিল। যেহেতু ‘জওয়ান’র মুক্তিতে এখনও আরও পাঁচ দিন বাকি আছে, সুতরাং বলাই যায় যে,  শাহরুখ নিজের ‘পাঠান’ ছবির রেকর্ড ভেঙে দেবে ‘জওয়ান’ দিয়ে।

Reneta

আসছে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: অগ্রিম টিকেটঅগ্রিম বুকিংজওয়ানপ্রিয়মণিবিজয় সেতুপতিশাহরুখ খানসানিয়া মালহোত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT