চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধটা যেন শাহরুখ বনাম শাহরুখের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার মুক্তির পর থেকেই রেকর্ড বন্যায় ভাসছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘জওয়ান’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটি রুপি আয় করে রেকর্ড শুরু। যা এর আগে অন্য যে কোনো হিন্দি ছবির ক্ষেত্রে সর্বোচ্চ আয়! মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে ‘জওয়ান’!

এতো স্বল্প সময়ে এরআগে কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখা যায়নি। শাহরুখের ‘জওয়ান’ এর রেকর্ডের ফিরিস্তি এখানেই শেষ নয়, রবিবার ছিলো ভারতে সাপ্তাহিক ছুটির দিন। আর এই দিনেও নতুন রেকর্ড গড়লেন শাহরুখ!

এদিন ‘জওয়ান’ এর আয় ছাড়িয়ে যায় ৮১ কোটি টাকার বেশী। মুক্তির প্রথম দিনের চেয়ে এই আয় বেশি। বলিউডের ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চ আয়। প্রাথমিক রিপোর্ট বলছে এর মধ্যে ৭২ কোটি এসেছে হিন্দি থেকেই, বাকি ৯ কোটির মতো এসেছে তামিল ও তেলুগু ভার্সন থেকে।

এরআগে এসব রেকর্ড ছিলো ‘পাঠান’ এর দখলে! গেল জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পেয়ে রীতিমত বক্স অফিসে তুমুল সাড়া ফেলে। শুধু তাই নয়, ছাপিয়ে যায় বলিউডের সমস্ত ইতিহাস! ৯ মাস পর নতুন ছবি নিয়ে সেই কীর্তিও ছাপিয়ে যাচ্ছেন শাহরুখ! বক্স অফিসে যুদ্ধটা যেন শাহরুখ বনাম শাহরুখেরই!

বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ।

সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জওয়ানপাঠানবক্স অফিসলিড বিনোদনশাহরুখশাহরুখ খানসিনেমাহিন্দি সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT