২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও সংস্কার ইস্যুতে জুলাইয়ে ঢাকায় বড় সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঢাকায় সমাবেশ করার আগে দেশের বিভিন্ন প্রান্তে লং মার্চ করবে তারা। পুনর্গঠন ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দলটি নির্বাচনে যাবে না বলে জানান তিনি।







