চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে জসিম উদ্দিনকে সমর্থনের মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরে দলের কেন্দ্রীয় দপ্তর থেকেও একই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়।

ফলে নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এসে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের সিদ্ধান্ত নেয় দলটি। এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই আসনটি বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগে আলোচনায় আসে।

কুমিল্লা-৪ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান  এর আগে  হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা-৪জসিম উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT