চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ২৭তম পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে মো. জসীম উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। ১৯৯৪ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন কূটনীতিক জসীম। দেশে-বিদেশে অনেক জায়গায় দায়িত্ব পালন করেছেন বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত জসীম উদ্দিন।

এর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চীনে ও একই সঙ্গে মঙ্গোলিয়ায় দায়িত্ব পালন করছিলেন।

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রিসে দায়িত্ব পালন করেন জসীম। এ সময় গ্রিসের পাশাপাশি মাল্টা প্রজাতন্ত্র ও আর্মেনিয়ায়ও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে; ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত টোকিওতে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে এবং ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব ও কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এর মধ্যে তিনি দেশেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের দায়িত্বে ছিলেন। ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ঢাকায় দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুটোই করেন। পরে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে বছরব্যাপী কোর্সে অংশ নেন।

Reneta

সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও গত ১ সেপ্টেম্বর তাকে বিদায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিক বিদায় নেওয়ার একদিন পরই মাসুদ মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

বিগত সরকার ২০২২ সালের ৬ ডিসেম্বর থেকে বা তার যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগের আওতায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: ২৭তম পররাষ্ট্র সচিবজসীম উদ্দিনপররাষ্ট্র সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ধানমন্ডির সেন্ট্রাল রোডে আইডিয়াল স্কুল এন্ড কলেজে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ভোট প্রদান।

জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে: পরিবেশ ও তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটার উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম: ভোট দিয়ে মির্জা আব্বাস

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে ককটেল আতঙ্কে ভোটার সংখ্যা কম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT