চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ান প্রণালিতে প্রথম যুদ্ধ জাহাজ পাঠাল জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

তাইওয়ান প্রণালিতে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। বুধবার (২৬ সেপ্টেম্বর) ম্যারিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালিতে পাঠিয়েছে জাপান। তবে চীন দাবি করছে এটি তাদের এলাকা।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, বুধবার  এমএসডিএফের ডেস্ট্রয়ার সাজানামি তাইওয়ান প্রণালি হয়ে যাত্রা করেছে। পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যুদ্ধজাহাজগুলোও দক্ষিণ চীন সাগরে যৌথ মহড়ায় অংশ নেয়ার জন্য এই পথ দিয়ে গেছে।

প্রতিবেদন অনুসারে, বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায়।

গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্র্যাফট ক্যারিয়ার তাইওয়ানের কাছে জাপানের দুটি দ্বীপের পাশে চলে যায়। তার সঙ্গে ছিল দুটি ডেস্ট্রয়ার।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন। কারণ তার মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে।

Reneta

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি। চীন বারবার দাবি করেছে, তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের নেতা শি জিনপিং বারবার চীনের একীকরণের কথা বলছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, সম্প্রতি চীন বারবার নিজেদের আকাশসীমা অতিক্রম করে চলেছে। এ কারণে জাপান এক ধরনের চাপ অনুভব করছে। তবে যুদ্ধজাহাজের চলাচল বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি এশিয়ার বাণিজ্য সমৃদ্ধ জলসীমায় যৌথ সামুদ্রিক নিরাপত্তা পদক্ষেপ সম্প্রসারণে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সমন্বয়ে গঠিত কোয়াড জোট। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যের বিপরীতে এ জোটের শুরু।

হোয়াইট হাউজ বলেছে, কোয়াড সম্মেলন নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে নয়। তবে চীন বরাবরই কোয়াড গ্রুপের তীব্র বিরোধিতা করে আসছে। বেইজিং চীনকে বিচ্ছিন্ন করা ও এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর কৌশল হিসেবে এ জোটকে দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনজাপানতাইওয়ানযুদ্ধ জাহাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT