চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১/১১ থেকে জামায়াতের ‘কনসালট্যান্ট’: কে এই ইফতেখার চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ১০, মার্চ ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী (সংগৃহীত)।

ছবি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে জামায়াতে ইসলামী।

গত বৃহস্পতিবার ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধিদল। এতে জামায়াত নেতাদের মধ্যে ইফতেখার চৌধুরীও উপস্থিত ছিলেন।

জামায়াতের ওই বৈঠকের ছবি এবং খবর প্রচারের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, ইফতেখার চৌধুরী কি জামায়াতে যোগ দিয়েছেন? নাকি টাকার বিনিময়ে তাকে নিয়োগ দিয়েছে জামায়াত?

এক-এগারো সরকারের সময় নিজের বিতর্কিত ভূমিকার জন্য সাবেক এই কূটনীতিক বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, জামায়াত কেন এমন এক বিতর্কিত কূটনীতিককে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে?

জামায়াত সূত্রে জানা গেছে, ইফতেখার আহমেদ চৌধুরীর আগ্রহের পাশাপাশি তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে দলটি। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘ইফতেখার আহমেদ চৌধুরী পল কাপুরের সঙ্গে বৈঠকের সময় আমাদের পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন।’

দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তিনি জামায়াতের ‘ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট’ হিসেবে কাজ করছেন। এ বিষয়ে আমরা তার পরামর্শ নিচ্ছি।’

Reneta

এক-এগারো সরকারের সময় ইফতেখার আহমেদ নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এক-এগারোর ঘটনার নেপথ্যে ঢাকায় নিযুক্ত তৎকালীন আবাসিক প্রতিনিধি রেনেসাঁ লক ডেসালিয়ান ভূমিকা পালন করেন বলে ব্যাপকভাবে আলোচিত হয়। এ সময় জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ভুয়া চিঠি দেওয়া হয়। এই চিঠির অন্যতম কারিগর হিসেবে ড. ইফতেখার চৌধুরীকে অনেকেই অভিযুক্ত করে থাকেন। এক-এগারোর ঘটনার পর নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে আসেন তিনি। পরবর্তী সময়ে তিনি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এক-এগারো সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের ছোট বোন নিনা চৌধুরীর স্বামী। তার অন্য ভাইয়েরাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে পরিবারটি সুবিধাবাদী হিসেবে সুপরিচিত।

ইফতেখার আহমেদকে বিএনপি সরকারই জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিল। আর বিএনপি সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া এক-এগারো সরকারের অন্যতম কুশীলবে পরিণত হন তিনি। তার বড় ভাই ফারুক আহমেদ চৌধুরী বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

ইফতেখারের আরেক ভাই এনাম আহমেদ চৌধুরী সচিব হিসেবে সরকারের দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯৯ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতিমন্ত্রীর পদমর্যাদায় খালেদা জিয়া সরকারের প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ওই বছরের ১৯ ডিসেম্বর গণভবনে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

সব মিলিয়ে বিতর্কিত এই পরিবারের সদস্য ইফতেখার আহমেদকে জামায়াতের পরামর্শক নিয়োগ দেওয়ায় দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কে এই ইফতেখার চৌধুরীজামায়াতের কনসালট্যান্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী (সংগৃহীত)।

১/১১ থেকে জামায়াতের ‘কনসালট্যান্ট’: কে এই ইফতেখার চৌধুরী

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড উদ্বোধন, প্রথম ধাপে ৩৭ হাজারের বেশি পরিবার পাচ্ছে ভাতা

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বিক্রিতে নতুন নির্দেশনা, রাইড শেয়ার বাইকে সর্বোচ্চ ৫ লিটার

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক কোটির খবরে তোলপাড়

মার্চ ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ছাড়ছেন মার্কিনিরা: ইউরোপ ও এশিয়ায় বাড়ছে বসতি স্থাপনের হিড়িক

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT