চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

ফারুক হোসেনফারুক হোসেন
৭:৩৪ অপরাহ্ন ২৬, মার্চ ২০২৬
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ কয়েকজন পুলিশকে মারপিটের অভিযোগ উঠেছে যুব জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এসপি সার্কেল) এবিএম রশিদুল বারী।

তিনি সাংবাদিকদের জানান, পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন যুবক বুধবার রাত সাড়ে নয়টার দিকে পলাশবাড়ী থানায় প্রবেশ করেন। পরে তারা থানার ওসি সারোয়ারে আলমকে পলাশবাড়ী পৌরসভার কালিবাজারে বিবাদমান একটি দোকানে তালাবদ্ধ করতে বলেন। এসময় ওসি দোকানে তালা দিতে রাজি না হলে পলাশ ও তার লোকজন পুলিশের ওপর চড়াও হন। এ নিয়ে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে তারা ওসির গায়ে হাত তোলে। পরে ওসিকে বাঁচাতে অন্য পুলিশরা আসলে তারাও আহত হন।

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পলাশবাড়ী থানায় কর্মরত আহত এএসআই রুহুল আমিন বলেন, পুলিশের ওপর আক্রমণ করে বেরিয়ে যাওয়ার সময় তাদের আটকাতে গিয়ে হামলার শিকার হন। এসময় তারা পুলিশকে মারধর করে।

Reneta

অভিযোগের বিষয়ে পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু থানায় যান। জামায়াত নেতারা বলছেন, অভিযুক্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের কোনো কর্মী জড়িত আছে কিনা থানার সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামের স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে আটক করেছে পুলিশ।

গণমাধ্যমকর্মীরা ঘটনার সময় সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখতে চাইলে পুলিশ জানায়, ঊর্ধ্বতন
কর্মকর্তার অনুমতি সাপেক্ষে ভিডিও দেখানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পলাশবাড়ী থানাপলাশবাড়ী যুব জামায়াতপুলিশকে মারধরমাহমুদুল হাসান পলাশযুব জামায়াত নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

বালুঘাট নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর সংঘর্ষ; অগ্নিসংযোগ ও ভাঙচুর

মার্চ ২৬, ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT