রাজনীতি

পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম. শমশের আলীর মৃত্যুতে জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো ও নামের ছবি, যা দেশের ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক, লেখক, শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম. শমশের আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৩ আগস্ট) এক শোকবাণী প্রদান করেছেন তিনি।

শোকবাণীতে তিনি বলেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর এমিরেটাস ড. এম. শমশের আলীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর মৃত্যু দেশের বিজ্ঞান, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, ড. এম শমশের আলী শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন একজন আলোকবর্তিকা, যিনি তত্ত্বীয় পদার্থবিজ্ঞান এবং বিজ্ঞানের দর্শন নিয়ে নিরলসভাবে গবেষণা করে গেছেন। দেশ-বিদেশে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ গ্রন্থ পাঠক ও গবেষকদের আলোকিত করেছে। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য পথিকৃৎ ছিলেন। তিনি বাস্তবজীবনে ইসলামী অনুশাসন মেনে চলতেন।

তিনি বলেন, একজন শিক্ষাবিদ হিসেবে তিনি ছাত্রদের মনে যে প্রেরণা ও আলোকের সঞ্চার করে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিষয়:গবেষকজামায়াতের শোক প্রকাশপরমাণু বিজ্ঞানীলেখকশিক্ষাবিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…