চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে এলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৮ সময়ের জন্য দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও অঞ্চল পরিচালক নির্ধারণ করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শুরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

এই বৈঠক থেকেই জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রতি তিন বছর পরপর গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচন করে দলটি। এরপর আমিরের নেতৃত্বে দলের বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়। গত বছর ডিসেম্বরে ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় তখন বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়নি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে, জামায়াত আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলামকে নায়েবে আমির হন নির্বাচিত করেন।

এ ছাড়া সেক্রেটারি জেনারেল হয়েছেন মিয়া গোলাম পরওয়ার; মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান,অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Reneta

এ সময় ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শুরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য ১৭ জন।

৫ সদস্য গঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এ টি এম মাছুমকে। আর নির্বাচন কমিশনার করা হয়েছে অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তারকে।

সারা দেশে ১৪টি অঞ্চলে ভাগ করে সেখানে পরিচালক মনোনীত করা হয়েছে। পরিচালকেরা হলেন রংপুর-দিনাজপুর অঞ্চলে মাওলানা আবদুল হালিম; বগুড়া অঞ্চলে এটিএম আজহারুল ইসলাম; রাজশাহী অঞ্চলে মাওলানা রফিকুল ইসলাম খান; কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন; খুলনা অঞ্চলে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চলে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; ময়মনসিংহ অঞ্চলে অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন; ঢাকা মহানগরী অঞ্চলে মিয়া গোলাম পরওয়ার; ঢাকা উত্তর অঞ্চলে সাইফুল আলম খান মিলন; ঢাকা দক্ষিণ অঞ্চলে আবদুর রব; ফরিদপুর অঞ্চলে ড. হামিদুর রহমান আযাদ; সিলেট অঞ্চলে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে মাওলানা এ টি এম মাছুম; চট্টগ্রাম অঞ্চলে মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

Jui  Banner Campaign
ট্যাগ: কমিটি গঠনকেন্দ্রীয় মজলিসে শূরাজামায়াতে ইসলামীবৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে এলেন যারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT