এই খবরটি পডকাস্টে শুনুনঃ
‘নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন।
রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা নিশ্চিত, প্রযুক্তি নির্ভর সমাজ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয়কে প্রাধান্য দিয়ে ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ৮ ভাগে ৪১ দফার ইশতেহারে ২৬ দফাকে অগ্রাধিকার দিয়েছে জামায়াত।
দলের আমীর ডা. শফিকুর রহমান বলেন, এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের। বিভক্তির নয়, ঐক্যের ইশতেহার।
বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








