চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুর রহিম সরকার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আজ এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
ছবি সংগৃহীত

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, ভোটকেন্দ্র নং ১২০ (বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), ১২৫ (গোপালপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়), ১২৪ (কুমিড়াভাঙ্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কুমিড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়), ১০৫ (কোচা শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়), ১১৯ (শিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং ১২৭ (দামগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়)-এ গুরুতর অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াত প্রার্থী দাবি করেন, জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী সংঘবদ্ধভাবে এসব কেন্দ্রে প্রবেশ করে তার প্রতীক ‘দাঁড়িপাল্লা’-এর পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেন। পরে তারা ব্যালটে অবৈধভাবে সিল মেরে ব্যালট বাক্স পূর্ণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, এসব ঘটনার ফলে নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অবৈধভাবে সিলমারা ব্যালটের মাধ্যমে ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত বা বাতিল করে পুনঃভোটের ব্যবস্থা নেওয়া জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবিগাইবান্ধা-৪ আসনজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জেলা-প্রশাসকবাংলাদেশ জামায়াতে ইসলামীমো. আব্দুর রহিম সরকাররিটার্নিং কর্মকর্তাসংসদ সদস্য পদপ্রার্থী
শেয়ারTweetPin1

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT