বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনকে দেখে তিনি বলেন, তার অবস্থা খুবই গুরুতর। তাকে আমি দু’চোখে একটু দেখে আসতে পেরেছি এটা আমার সান্ত্বনা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখে এসেছি। তার ডায়ালায়সিস চলছে।
ড. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, উনি এখনও সার্ভাইভ করছেন। সুস্থ হয়ে ফিরে এসে আবার জাতির কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন, আমরা সেই প্রত্যাশাই করি।








