জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি নয়, যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। কুষ্টিয়ায় নির্বাচনি জনসভায় জামায়াতের আমির আরো বলেন, যুবকরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে থাকবে বলে তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন। নারীদের ঘরে আটকে রাখার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত।

